অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ বাতিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২৯ ১১:৪৬:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত বোনাস প্রদানে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস।

কোম্পানিটি বিএসইসির সম্মতির জন্য আবেদন করে কিন্তু বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস লভ্যাংশ সম্মতি দেয়নি।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এটি ঘোষিত নগদ লভ্যাংশের জন্য প্রযোজ্য।

এনজে