লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৫-২৯ ১৫:৫২:৪৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার।

২৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে  লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স , রূপালী লাইফ ইন্স্যুরেন্স , নাভানা ফার্মা, আমরা নেটওয়ার্কস এবং সানলাইফ ইন্স্যুরেন্স  লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস