এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষনা
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-০১ ২০:৩৫:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল লিমিটেডের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। তবে এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন,২০২২ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
৩০ জুন শেষে কোম্পানিটির কর পরবর্তীতে আয় হয়েছে ১ এক কোটি ২১ লাখ ১৫ হাজার ৮৪৬ টাকা। গত বছর একই সময়ে লোকসান ছিলো ৩ কোটি ৬২ লাখ ৩১ হাজার টাকা।
এই হিসেবে এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিলো ৫৮ পয়সা।
৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














