লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১৫:৪৮:৩৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার টাকার।

৩৭ কোটি ২৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, আমরা নেটওয়ার্কস, আইটি কনসালটান্টস, নাভানা ফার্মা এবং সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস