লেনদেনের শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০৭ ১৫:৫১:৪৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৮ কোটি ২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকার।

২৮ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আরডি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস