অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা এমারেল্ড অয়েলের

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-০৭ ২২:১৭:২৮


পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় বা (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর