লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১১ ১৬:০৯:১০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৫ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকার।
৪০ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল, ইন্ট্রাকো, আরডি ফুড, মুন্নু সিরামিকস এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













