এশিয়ান ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৬-১২ ১১:২৫:১৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , প্রতিষ্ঠানটির দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবংস্বল্প মেয়াদে‘এসটি-১ রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন ও রেটিং নির্ণয়ের তারিখ পর্যন্ত অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এনজে