লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৯ ১৫:৪৪:৪২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকার।

১৪ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স , সিটি জেনারেল ইন্স্যুরেন্স , বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস