ব্লক মার্কেটে লেনদেন ৮৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২০ ১৬:১৭:৩৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৮টি কোম্পানির মোট ৮৪ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৯ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ও তৃতীয় স্থানে রেনেটো লিমিটেডের ৭ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ৩২ হাজার, গ্রামীণফোনের ২ কোটি ১৭ লাখ ১৭ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ১৩ লাখ ১৭ হাজার, যমুনা অয়েলের ১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৪ লাখ ৬৭ হাজার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













