লেনদেনের শীর্ষে জেমিনি সি ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২১ ১৫:২৭:৪৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ।

১২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস