২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২২ ১১:২২:৪৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিবর্তে স্কয়ার টেক্সটাইল পিএলসি এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিবর্তে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি হবে । ২২ জুন থেকে কোম্পানি ২টি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানি ২টির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














