বন্ড ইস্যু করতে এনওসি পেয়েছে রূপালী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২২ ১৪:৩২:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক লিমিটেড ১২’শ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকটি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ব্যাপারে এনওসি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং ফুলী রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটি ৭ বছর মেয়াদী। রূপালী ব্যাংক অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন পেয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














