লেনদেনের শীর্ষে জেমিনি সি ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২২ ১৫:৪৪:১০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকার।

১৪ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, নাভানা ফার্মা, পেপার প্রসেসিং, ট্রাস্ট ইসলামী লাইফ লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস