লেনদেনের শীর্ষে নাভানা ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৫:১৮:০৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪১ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকার।

১৫ কোটি ৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, এ্যামারেল্ড অয়েল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স , লাফার্জহোলসিম বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস