আরএসআরএমের উৎপাদনের খবর ভিত্তিহীন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৫:৩০:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে। কোম্পানিটির উৎপাদন এক/দুই বছরের মধ্যে চালু হচ্ছে এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দায়িত্বশীল কেউ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি। দীর্ঘদিন ধরে রতনপুর স্টিলের কারখানা বন্ধ রয়েছে। আর্থিক সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বাজারে কোম্পানিটির কোনো বিক্রি নেই। এতে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

কোম্পানিটির ফান্ড ঘাটতির জন্য কাঁচামাল সংগ্রহ করতে পারছে না। কোম্পানির ম্যানেজমেন্ট চেষ্টা করছে ফান্ড সংগ্রহ করে পুনরায় কারখানা চালু করার।

নিয়ম অনুযায়ী, আরএসআরএম উৎপাদন শুরু করার আগে বিএসইসিকে অবহিত করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস