দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৫:৪১:২৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩১ বারে ৫ লাখ ১৪ হাজার ৮৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২০ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৪০১ বারে ৭৫ লাখ ৩৪ হাজার ৫৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৬ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯১০ বারে ১ লাখ ৬২ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪০লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৭.৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.৩৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৮২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩৯ শতাংশ, আজিজ পাইপের ৫.০৭ শতাংশ, নাভানা ফার্মার ৪.৫৭ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৩.৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস