ব্লক মার্কেটে লেনদেন ১৬৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১৬:০৪:২৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮১টি কোম্পানির মোট ১৬৪ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটা লিমিটেডের ৫৮ কোটি ৪১ লাখ ৬৫ হাজার, দ্বিতীয় স্থানে ইউনিলিভার কনজিউমারের ৫৪ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার এবং তৃতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৯১ লাখ ২০ হাজার, এ্যাসোসিয়েটেডের অক্সিজেনের ২ কোটি ৮৮ লাখ ৪২ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৩৩ লাখ ৯৫ লাখ ৯০ হাজার এবং সালভো কেমিক্যালের ২ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













