ফ্লোর স্পেস কিনবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৬ ১১:৩৩:১৬


পুঁজিবাজারে  তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্যিক কাজের জন্য ৬ হাজার ৪৭৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি কুমিল্লা রাজগঞ্জ মনোহারপুরে হিল্টন টাওয়ারের ৬ তলায় ফ্লোর কিনবে। কোম্পানিটির ফ্লোর কিনতে প্রতি বর্গফুট ৩ হাজার ৬৩০ টাকা করে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে।

চার্টার্ড লাইফ আইডিআর এর অনুমোদন এবং কোম্পানির লিগ্যাল আইনজীবীর মতামত নিয়ে ফ্লোর স্পেস কিনতে পারবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস