খুলনা প্রিন্টিং শেয়ার দর বৃদ্ধির কারণ জানায়নি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-২৬ ১৪:১৯:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিঠি দেয়। এই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে গত ১৮ জুন ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস