৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০২ ১০:১৫:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ড ছেড়ে বাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা ব্যাংক বন্ডের টাকা দিয়ে ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এর উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














