লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০২ ১৫:৪২:৪১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার।

১৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস