জিকিউ বলপেনের নতুন এমডি ও সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৩ ১৩:২৬:০৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি সচিব উজ্জল কুমার সাহা ব্যবস্থাপনা পরিচালকের বর্তমান দায়িত্ব পালন করবেন। আর কোম্পানিটির ম্যানেজার (প্রশাসন ও ভাগ) কে. এম. এরশাদ সচিবের বর্তমান দায়িত্ব পালন করবেন। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস