দর বৃদ্ধির শীর্ষে প্রাইম টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৩ ১৬:১৩:১১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩  শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৬১ বারে ২০ লাখ ৮২ হাজার ৯৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৬২ বারে ১৪ লাখ ২১ হাজার ৩৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সাফকো স্পিনিংসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৮১ বারে ১১ লাখ ২২ হাজার ৫১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, রহিমা ফুডের ৫.১২ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৯২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৪৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৮৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৯৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস