দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৫:৪৭:১৪
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৩৭৫ বারে ২ কোটি ২ লাখ ২৭ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ । কোম্পানিটি ৬৬৭ বারে ১৮ লাখ ৯৭ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫০২ বারে ৭২ লাখ ৬ হাজার ৯৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৯.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.০৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ৭.৮১ শতাংশ, ড্রাগন সুয়েটারের ৭.৬৪ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৫৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.৭৮ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেডের ৫.২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













