টানা তিন কার্যদিবস লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৫:৪১:০৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার।

৪৩ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এ্যাক্সেসোরিজ লিমিটেড, জেনারেশন নেক্সট, খান ব্রাদার্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস