ব্লক মার্কেটে লেনদেন ১৬১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৬:১৯:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৫টি কোম্পানির মোট ১৬১ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০২ কোটি ২৯ লাখ ২০ হাজার, দ্বিতীয় স্থানে লাফার্জ হোলসিম বাংলাদেশের ৮ কোটি ৯৭ লাখ ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার এবং  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার, গ্রামীণফোনের ৫ কোটি ২১ লাখ ৯৫ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ১৪ লাখ ৩২ হাজার, অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ৬৮ লাখ ১ হাজার, লুব-রেফ বাংলাদেশের ২ কোটি ১০ লাখ ১২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৯২ লাখ ১৪ হাজার এবং রেনেটা লিমিটেডের ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস