ব্লক মার্কেটে লেনদেন ১২৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১৬:২৫:৪৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানির মোট ১২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৭৬ লাখ, দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ৯৮ লাখ ১৯ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭২, বিকন ফার্মার ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার, ডরিন পাওয়ারের ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ৩ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস