৩ ব্যাংকের বোনাস শেয়ার বিওতে জমা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-১০ ১১:৫১:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে ১০ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।
এ সময়ে ঢাকা ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














