সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ৩৪০ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-১৭ ১১:০৯:২৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক কমলেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস