বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা
প্রকাশ: ২০১৬-০৬-০১ ১১:০৩:২৬

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল সকালে তিনি রাজধানীর বকশিবাজারে বিশেষ আদালতে হাজিরা দেবেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেশ কয়েকবার আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও খালেদা জিয়া ‘অসুস্থ’ বলে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














