আয় বেড়েছে গ্রামীণ ফোনের
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-১৭ ২৩:২০:৫১
পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের আয় বেড়েছে। কোম্পানিটির নিট আয় হয়েছে ১৯৭৩ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন) সময়ের মধ্যে, কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ .৬ শতাংশ বা ১১৯৩ কোটি টাকা বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিকে জিপির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬ টাকা ৮২ পয়সা।
ছয় মাসে, এর ইপিএস হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ের ইপিএস ১২ টাকা ৮২ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














