ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিস পুনরায় চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-১৮ ১৩:৪১:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের কর্পোরেট অফিস পুনরায় চালু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ১৭ জুলাই, ২০২৩ তারিখ থেকে রূপায়ন শেলফর্ড টাওয়ারে অফিস শুরু করেছে।

গত ০২ জুন কোম্পানির কর্পোরেট অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দূর্ঘটনায় কোম্পানির অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরফলে ইন্টারনেট কানেকশন এবং সিডিবিএল লাইন বিছিন্ন ছিল। বিদ্যুৎ লাইন বিছিন্ন থাকায় ভবনের লিফট সার্ভিস এবং অন্যান্য সেবা গত ১ মাসের জন্য বন্ধ ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস