সৌদি আরবে ব্যারিস্টার জাকিরকে সংবর্ধনা

প্রকাশ: ২০১৬-০৬-০২ ১০:৪২:২৪


zakir4বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও রূপালী ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালক আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদিআরব গেলে প্রবাসি বাংঙ্গালিরা তাকে বিপুল ভাবে সংবর্ধিত করেন।

৩০ মে সোমবার সৌদিআরবস্থ যুবলীগ, ব্রাহ্মণবাড়ীয়া কল্যাণ সমিতি ও ব্রাহ্মণবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিয়নেতাকে সংবর্ধিত করেন।

বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি রাজনীতির মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সৌদিআরবস্থ যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মনবাড়ীয়া কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন ভূইয়া, আালহাজ্ব মাহবুব রেজা এবং আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসি উপস্হিত ছিলেন। আলোচনা সভা শেষে সকলে নৈশ ভোজে মিলিত হন। তিনি রাসুল(সঃ)এর রওজা মোবারক যিয়ারত করতে আজ মদীনায় যাচ্ছেন।

সানবিডি/ঢাকা/এসএস