পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-২০ ২০:০২:০৩


বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২২-২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

৩০ জুন, ২০২৩ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৬৮ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১২ টাকা ১৬ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ