রূপালী লাইফ ইনসিওরেন্সের লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-২৩ ২০:৩৯:১১
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
রোববার (২৩ জুলাই) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগস্ট।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














