তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বেড়েছে বরাদ্দ

প্রকাশ: ২০১৬-০৬-০২ ১৯:৫৫:২৬


Budget-logo-sm20160602133132আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য এই খাতে ১ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার  ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব পেশ করেন তিনি।

২০১৫-১৬ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ২১৪ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এই খাতের বরাদ্দ ৬২১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

গত ২০১৫-১৬ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেট পরবর্তীতে সংশোধন করে ১ হাজার ৭০ কোটি টাকা করা হয়েছিল।

এবারের বাজেটে তথ্য ও প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৮৩৫ কোটি টাকার মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা। একইসঙ্গে এই খাতের অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি টাকা।

সানবিডি/ঢাকা/আহো