কমানো হয়েছে কৃষিখাতের বরাদ্দ
প্রকাশ: ২০১৬-০৬-০২ ২১:৫৪:৩২
আগামী অর্থবছরে (২০১৬-১৭) আবারো বরাদ্দ কমানো হয়েছে কৃষিখাতে। তিন বছরের ব্যবধানে কৃষিতে জাতীয় বাজেটে তিন হাজার ৯১ কোটি টাকা কমেছে। নতুন অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা। তিন বছর আগে ২০১২-১৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৪ হাজার ৮২২ কোটি টাকা।
পর্যালোচনা করে দেখা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন অর্থবছরের জন্য জাতীয় বাজেটে ১৩ হাজার ৬৭৫ কোটি টাকার প্রস্তাব দেয়া হলেও তা সংশোধন করে ১১ হাজার ১৩৯ কোটি টাকায় আনা হয়।
এদিকে সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণে প্রণোদনা বাবদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নয় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ২০১৩-১৪ অর্থবছরে মোট বাজেটের মধ্যে কৃষিতে ছিল ১২ হাজার ২৩০ কোটি টাকা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














