ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৫ ১৯:৩০:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) ছিল ৩৬ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) ছিল ৫৪ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১০ টাকা ৯৪ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ