সেরা মার্চেন্ট ব্যাংকের পুরস্কার পেল গ্রীনডেল্টা ক্যাপিটাল
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-২৬ ১৯:৫৪:২২
দ্বিতীয় বারের মতো পুঁজিবাজারের মধ্যস্থতাকারী সেরা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২২’ অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক গ্রীণডেল্টা ক্যাপিটাল লিমিটেড। ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনায় মার্চেন্ট ব্যাংগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গ্রীণডেল্টা ক্যাপিটালের প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন গ্রীনডেল্টা ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিএসইসির ৭৬৭তম নিয়মিত সভায় তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাটাগরি তিনটি হলো-স্টক ব্রোকার ও স্টক ডিলার,মার্চেন্ট ব্যাংকার এবং সম্পদ ব্যবস্থাপনা। তবে পুরস্কারের জন্য প্রতি বছরই প্রতিষ্ঠানগুলোকে অংশ গ্রহণ করার সুযোগ চান প্রতিষ্ঠানগুলো।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নে ১ বছরের কাজের মূল্যায়ন করে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থ,ক্রেস্ট,সনদ ও এক বছরের লাইসেন্স নবায়ন ফি ফ্রি করা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














