বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

প্রকাশ: ২০১৬-০৬-০৩ ১৬:২৩:৩০


Budget-logo-sm20160602133132২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল অাব্দুল মুহিত। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর বাজেট প্রস্তাবনার পরের দিন অানুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো