হাসপাতাল প্রতিষ্ঠা করবে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-৩১ ১৫:২৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট। যার নাম হবে- ‘জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড’।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালু হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














