৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্ট্যার অ্যাডহেসিভ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১২:৫৪:২৮
পুজিঁবাজারে তালিকাভুক্ত এসএমই বোর্ডের কোম্পানি স্ট্যার অ্যাডহেসিভের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বর্তমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে। এই বন্ড আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল হবে। কোম্পানিটির বন্ডের মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে।
বন্ড ইস্যু করতে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওইদিন দুপর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে। এই সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














