সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১৩:২৫:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  এক বছরে কোম্পানিটির ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ড পরিমান হয়েছে ৭৫৯ কোটি ৩৩ লাখ টাকা। গত বছর একই সময়ে ফান্ডের পরিমান ছিল ৪০০ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি ৩২ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস