লেনদেনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৮-০৮ ১৫:৫২:১০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার।

১৭ কোটি ৭২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, জেএমআই হসপিটাল, দেশবন্ধু পলিমার, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস