ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে মার্কেন্টাইল ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১০ ১৪:১৯:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংকটি। আরও ৯টি ব্যাংক নিয়ে এ কনসোর্টিয়াম গঠিত হবে। তাতে স্পন্সর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে থাকবে মার্কেন্টাইল ব্যাংক।নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)। এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে আরও রয়েছে- সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, মিউচু্য়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধন হতে পারে ১২৫ কোটি টাকা। এতে কোম্পানিটি পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দিতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস