সিএপিএম বিডিবিএল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১০ ২১:০৭:০৯
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১ এর ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১১ টাকা ৫৪ পয়সা।
অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১০ টাকা ৯৬ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট ২০২৩ ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














