পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে জেনেক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৩ ১৩:২৭:৪৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান পদ থেকে চৌধুরী ফজলে ইমাম, ব্যবস্থাপনা পরিচালক থেকে মোহাম্মদ আদনান ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে প্রিন্স মজুমদার পদত্যাগ করেছে।
এরপর কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোহাম্মদ আদনান ইমামকে চেয়ারম্যান, প্রিন্স মজুমদারকে ভাইস চেয়ারম্যান ও শাহজালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৯ আগস্ট থেকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














