সিএপিএম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১৩ ২১:৫৪:১১


সিএপিএম ইউনিট ফান্ড এর ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফান্ড ম্যানেজার সূত্র মতে, এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১২২ টাকা ৮০ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১৭ টাকা ০৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ আগস্ট ২০২৩ ট্রাস্টি সভা করবে ফান্ডটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন ২০২৩।

এএ