ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে প্রগতি ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৪ ১৪:০১:৩৩
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবিত ব্যাংকের নাম হবে প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি (Pragati Digital Bank PLC)। এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে প্রগতি ইন্স্যুরেন্স। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














